ব্রেকিং নিউজ
আলামিন হত্যা মামলায় পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার শিশুর অধিকার ও নিরাপদ ভবিষ্যতের বার্তা নিয়ে নেত্রকোণায় শিশু দিবস পালিত বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে কোটি টাকার কমিশন বাণিজ্যের অভিযোগ, দুদকে তদন্ত আবেদন নান্দাইলে কম্পিউটার দোকানে ভুয়া এনআইডি তৈরির অভিযোগ, ১৯টি সিলসহ মালিক আটক নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস পালিত রাজশাহীর মোহনপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন, শিক্ষকদের দাবিতে গুরুত্বপূর্ণ আলোচনা
×

মো: রিপন মিয়া - নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ৩/৫/২০২৫, ৭:০৪:৫৯ PM

কলমাকান্দায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দা-নেত্রকোনা সড়কের হীরাকান্দা এলাকায় ট্রাকচাপায় আব্দুল্লাহ (৫) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার সকালে হীরাকান্দা মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুল্লাহ সুনামগঞ্জ জেলার মধ্যনগরের অনন্তপুর গ্রামের আহাম্মদের ছেলে। সে মা–এর সঙ্গে নানাবাড়ি, কলমাকান্দার হীরাকান্দা গ্রামে বেড়াতে এসেছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক শিশুটিকে ধাক্কা দেয়। সে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন।কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) নজমূল হুদা জানান, চালক ও ট্রাকটি আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।এলাকাবাসী জানান, কৃষকরা সড়কের ওপর ধান ও খড় শুকানোর কারণে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তারা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।